মানুষের কবিতা: April 2018

ঘুম আসেনা

                          ঘুম আসেনা

একেবারেই ঘুম আসেনা
তুমি তো সবাই জানো
দূর থাকলে আমার ঘুম হয়না
খুব কষ্ট হয় বলেই তো বায়না করি

তোমার পাশে শুতে,
আদর করে ঘুম পাড়াবে
আমি তোমার বুকে মাথা রেখে
জড়িয়ে ধরে শ্বাস নেবো

মাঝরাতে জেগে
তোমার কথা ভাবি
তুমি শুয়ে গেলে
নাকি আমার কথা ভাবছো

চারদিক নীরব
তুমি চাইলে আমি
হেঁটেই চলে আসতে পারি
একান্তে আদরের টানে

এই আদর যে গেঁথে আছে
তন মন অন্দর জগতে
জানি তুমিও কখনো
আমার মতই রাত জাগো

বৃষ্টির দিনে হাল্কা ঠান্ডায়
তোমার উষ্ণতা পেতে
ছুটে আসতে মন চায়
তোমার সিগনাল এর অপেক্ষায়

কৌশিক দাস
#সোনামনা

জামা

                           জামা

প্রেম ভালোবাসা
আদি-অনন্তকাল থেকে
মানুষের মিলনে
বিরহে বিচ্ছেদে
জীবনদায়ী ওষুধ।

যুগ যুগ ধরে
কত নদীতটে
পার হয়েছে
চোখাশ্রুতে
সমাজের বিরোধ।

কিন্তু আজ
একবিংশ শতাব্দীতে
প্রেম ভালোবাসার
সংজ্ঞা যারা পাল্টাতে চায়
তাদের ধিক্কার, ক্রোধ।

জামা পরার মতো
মুহূর্তে পাল্টে ফেলে
তারা পুঁজিবাদের
ছোবলে আক্রান্ত
জিহ্বা লালায়িত পুঁজির স্বাদে।

সেলাই করে পরা
ধুঁয়ে মুছে আবার
জামার কদর্য করা
এসব আজ অতীত
কার কি বাধে।

নতুন জামার স্বাদে
পুরোনো আরও পুরান হয়ে যায়
পুঁজির হাঁটে
ভালোবাসা নিলামে যায়
প্রেম নিভৃতে কাঁদে।

আমি আজ সেই ছেঁড়া জামা
যার পুঁজির বাজার মূল্য নেই
যৌবন আজ ঝলসানো রুটি
ছেঁড়া মলিন দুটো চটি
রংহীন ধূসর জমায়।

আজ বেমানান
ডাস্টবিনের ফেলে দেওয়া
সেদিনের রাত জাগানো
চাঁদ তারারা হার মেনেছিলো
আজও মূহুর্তে ভাবায়।

ক । দ ।

অঝোরে মনে পড়ছে

                 অঝোরে মনে পড়ছে

তুমি শুনতে পাচ্ছ
অঝোরে বৃষ্টি যত পড়ছে
তত বেশি তোমার কথা মনে পড়ছে

এই তুমি কি শুয়ে গেছো
নাকি বালিশ চাপা দিয়ে ভাবছো
আমাকে আমার অনুভূতিকে

এই বৃষ্টি তুই থামিস না
আজ খুব প্রেমে ভিজে
একাকার হয়ে মগ্ন হবো

ক । দ ।
#সোনামনা

Promise in breathe

                    Promise in breathe

You promised to stay with me
Loves, cares made me fatty.
Still I listen you surrounding
Didn't get fact of leaving.
When you love and hold me without any fear
Happiness spreads throughout the atmosphere.
You look to me with grace and confidence
And we talk about all positive things without any rants.
In your company, the good times move very fast.
I promise I'll look after you till I breathe my last.

ক । দ ।

Promises are still Alive


                 Promises are still alive

Promises ate still alive,
You are not in contact-live.
I promise to take care of you,
I promise to wash your clothes and plate,
I promise to never forget you,
I promise I will never hate,
When you are in set of frustration,
I will give you comfort and relaxation.

I promise will make you smile,
I promise will make it right,
I promise not to stay for a while.
I promise I'll get a glimpse in sight,
Of the past and how it was,
Everything will be alright,
I will massage for you in pain
May be it will gain your sane.

I promise will do half of work,
Do or die will not left you in dark.
I promise to bathe you in ill,
I will lob you tea and meal.
I promise to cut your hair and nail,
I promise to fill your all will.
I promise to full you in all,
Not only in bed but in every call.

ক । দ ।
#Sonamona

Fever Pain

 Fever Pain



It's a fever-pain; I lay
I wake in the broad day light,
But faint and worn I drew my breath
Sometimes it pushes to think of death;
And my hands lay helpless on my pillow
Weak but looking into the window;

I feel pain in the whole body,
Massage is the key tool.
To make me relax and comfortable,
To express, and I become unable.
Your touches may cure me soon,
I look and find in the moon.

And the night-lamp, with its shadowy veil,
And its light so sickly, faint, and pale.
Measuring the hours of silent time,
With a heavy and unwelcome chime.
As still monotonously true,
To its pulse-like beat, the minutes flew.

I am alone, but not asleep;
Too weary, and too weak to weep.
My eyes had closed in sadness there;
You would fondle me here.


And all because they vainly thought
At last the night, rest had brought,--
Alas! Rest came no more to me
It’s my misery!

Despite painful body you do the job

Your voice melted me a lot.

I was thinking after drop the call

This first day I fall in your love.

 .............................kk

শিক্ষক


                            শিক্ষক

তুমি বরাবরই শিক্ষক হতে
আমায় দেখতে চাও
জানিনা, কোন প্রতিভা তুমি দেখেছো

তাই তোমার মত করেই
আমাকে ধাবিত করতে
পুস্তক জ্ঞান দিতে

কখনো বা আদরে সোহাগে
হাতেকড়ি করে
কখনো ভালোবাসায় আপ্লুত করে

তুমি বরাবরই শিক্ষক হতে
আমায় দেখতে চাও
সেই ইঙ্গিত হয়তো পেয়েছিলে

কখনো শৃঙ্খল হতে
দিনপঞ্জিকা বানাতে
রুটিন দেয়ালে এঁটে দিতে

কখনো দিদিমনির ভূমিকায়
খোঁজ নিতে
কি পড়েছি, ব্যাখ্যা চাইতে

তুমি তখনই খুব আপ্লুত হতে
বেলাশেষে কিছু ফেরত পেতে
আর আদরে বুকে টেনে নিতে

তুমি বরাবরই শিক্ষক হতে
আমায় দেখতে চাও
আমি তা-ই করছি শিক্ষক হতে

ক । দ ।

এক অনন্য ভালোবাসা

      
              এক অনন্য ভালোবাসা

তুমি কি মনে করো
তা আমি জানিনা ।

আমার কাছে তুমি
এক অনন্য ভালোবাসা ।

ভালোবাসার যেমন জাত হয়না
তেমনি কোনো এক ক্ষণে  হয়না ।

ভালোবাসার বর্ণ হয়না
কোনো এক রঙে হয়না ।

ভালোবাসা প্রতি মুহূর্তে হয়
শুধু বিছানা নয় ।

ভালোবাসা উঠতে বসতে হয়
আপাদমস্তক হয় ।

শুধুমাত্র যৌনতার জন্য নয়
তুফান বর্ষাতে হয়।

ভালোবাসা শুধু হাসি খুশিতেই নয়
দুঃসময় দুর্দিনেও হয় ।

শুধুমাত্র জীবিত থাকতেই নয়
মরণের পরেও ভালোবাসা রয় ।

ক । দ ।
#সোনামনা

ইচ্ছে ছিল


                        ইচ্ছে ছিল (২)

ইচ্ছেগুলো আজও মরেনি
জিওল গাছের মতো
মাটি আঁকড়ে আছে।

জে এন ইউ যাবার ইচ্চে
আজও আগের মতো
উদ্বেলিত

কাশ্মীর থেকে তেলেঙ্গানা
কিউবা থেকে চীনা
ইচ্ছেগুলো জাগ্রত আছে।

পাসপোর্টটা যত্ন করে রেখো
রাশিয়ার সোভিয়েতে
সর্বহারার মাটিতে যাবো।

ইচ্ছেগুলো মরেনি আজও
কারণ কিউবা মরেনি
চীনা মরেনি ।

আমি বেঁচে আছি
ইচ্ছেগুলো বেঁচে আছে বলেই
ইচ্ছেরা বাঁচুক অগণিত।

যৌবন ফিরে পাক
আলোড়ন সৃষ্টি হোক
এক নয়া প্রভাত হোক।

ইচ্ছেগুলি আজও মরেনি
অনেকেই মরে গেছে কিন্তু
ইচ্ছেরা বেঁচে আছে।

ক । দ ।


ইচ্ছে ছিল (১)

                        ইচ্ছে ছিল

ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল
তোমাকে নিয়ে গ্রাম গ্রামান্তরে
ঘুরে বেড়াবো।

গ্রামের মেহনতি মানুষের
কাছ থেকে লড়াইয়ের
প্রেরণা নেবো।

ইচ্ছে ছিল
গ্রামের সড়কে হাত ধরে হাঁটবো
কৃষকদের ক্ষেতে ভীড় জমাবো ।

কড়া রোদে তুমিই ছায়া হবে
তৃষ্ণায় তোমার হাসি
পিপাসা মিটাবে।

ইচ্ছে আছে থাকবে
তোমার অস্তিত্ত্ব
যতদিন থাকবে।
  ক । দ ।

দেখতে ইচ্ছে করছে

                     দেখতে ইচ্ছে করছে

খুব দেখতে ইচ্ছে করছে
তোমাকে তোমার চোখ মুখ
আর তোমার মৃদু হাসিটাকে

খুব দেখতে ইচ্ছে করছে
তোমার কালো কেশগুলো
চুলগুলো আঁচড়ে দিতে ইচ্ছে করছে

খুব ইচ্ছে করছে ছুতে
তোমার ঠোঁট
তোমার চোখ আর নাক

খুব ইচ্ছে করছে আজ
তোমার শরীরের গন্ধ পেতে
তোমার আঁচলে মাথা রাখতে

খুব ইচ্ছে করছে আমার
তোমার হাতের ছোঁয়া পেতে
আদর সোহাগ পেতে

সোনা, তোমার কি একদম ইচ্ছা করেনা
নাকি ইচ্ছেগুলোকে মেরে ফেলেছো
ধূমড়ে মুচড়ে

তোমার কি আমাকে কাছে থেকে
দেখতে ইচ্ছে হয়না
নাকি বেঁধে রেখেছো চোখে

ক । দ ।
#সোনামনা


পাল্টে ফেলতে পারো

                  পাল্টে ফেলতে পারো

খুব অভিমানের সুরে,
আর রাগের ভঙ্গিমায় তীরে ।
হ্যাঁ, তুমি অনেক কিছুই পাল্টে ফেলতে পারো
তা তো গিরগিটিরা করতে পারে ।
শুনেছি, জামা কাপড় তুমি পাল্টে দিয়েছো
সেটা গাছপালারা পারো ।
আমার শরীরের গন্ধে নাকি
ভালোবাসার ছোঁয়ারা জীবিত হয়ে যায়।
তাই তুমি জামাগুলো আস্তাকুঁড়ে
বন্দি রেখেছো।
স্মৃতিগুলোকে নাকি পুড়ে ছাঁই করেছো
সেটা তো প্রতারকেরাও করে।
১৫ আর ৩৬ এর নম্বর নাকি পাল্টে ফেলেছো
আর ২৮ এর নম্বর নিয়েছো ।
ফোনটা নাকি চেঞ্জ করেছো
ক্যামেরাবন্দি রঙিন মুহূর্তগুলো মুছে ফেলেছো
হ্যাঁ, ভালোই করেছো, খুব সুন্দর করেছো।

আচ্ছা, চোখটা, ঠোঁটটা, কেশগুলি এমন করে
পাল্টে ফেলতে পরোনা
আমার আদর আর ভালোবাসার ছোঁয়া
রন্ধ্রে রন্ধ্রে ছেঁয়ে আছে যে।
বিবেক নামক মনটাকে পাল্টে ফেলতে পরোনা
আমার জন্য বারেকবার চিন্তা করে সে।
পাল্টে ফেলতে পরোনা
ওই জায়গাগুলিকে, যাতে স্মৃতি জড়িয়ে আছে।
পাল্টে ফেলতে পরোনা
যে মানুষগুলি সাক্ষী হয়ে আছে।
পাল্টে ফেলতে পরোনা
একান্ত মুহূর্তের সাক্ষী
তোমার ঘরের চার দেওয়াল।
আমার ভালোবাসার ছোঁয়ায়
তোমার বেড়ে ওঠাকে
পাল্টে ফেলতে পারোনা।

আমি জানি তুমি পারবেনা,
শুধু তুমি কেন পৃথিবীর কেউ পারবেনা।
কারণ প্রেম ভালোবাসাকে
মুছে ফেলা যায়না, আগুনে ছাঁই হয়না
এজাবৎকালে কেউ পারেনি, আর কেউ পারবেনা।
তুমি চাইলেই সব পাল্টে ফেলতে পরোনা
আমি তো দূরের কথা, ছায়ারাও মানবেনা।

ক । দ ।




Touches are Alive

                   Touches are alive

You like to look at me
asleep on your side, face
cradled by down soft pillow.
I also like to read you like a poem nail to hair,
slipping under lids, lips
pursed as if about to kiss.

In this, your nightly cruise,
you take leave
from port of day's
forgotten worlds meeting
off course to sail along
the sea of dark
through strings of island stars,
at the masthead bearing on
toward sun about to be
uncovered.

I like to see you stir
when into the small
cupped petal of you ear,
my whisper drifts:
touch me, touch me
I like to watch you rise
as if some warm tongue
you once spoke came
suddenly back to you, watch
you fix a course across
the sheeted light onto
the continent of my body.

ক । দ ।

বৃষ্টিতে মনে পড়ে

                    বৃষ্টিতে মনে পড়ে

বৃষ্টিতে মনে পড়ে
পুরনো অভ্যাসের দাস
তুমি খোঁজ করোনা
তাই বলে কি আমি
আমি করবোনা !

আমি বজ্রপাতেও
কর্ণপাত করিনা
আর রাগ অভিমানেরা তো
আমার অভ্যাসের দাস
বৃষ্টি আসুক, মনে পড়ুক ।

তুমি ঠিক আছো তো
সেই আমার মতো
নাকি বৃষ্টিতে আবেগ নিমজ্জিত
নাকি ফুঁফে ফুঁফে কাঁদছো
বুকে বালিশ চেপে ।

কাঁদবে তো খুব কাঁদো
চোখের নিচে কালো দাগ
ফেলবে তো খুব ফেলো
না ঘুমিয়ে কষ্ট দেবে তো দাও
আমি দেখবো।

আমি যেদিন আসবো
সেদিন অশ্রু সব শুখিয়ে
আসমানে মিশে যাবে
দুঃখগুলো উবে যাবে
বৈশাখের আগমনে ।

রাগ অভিমানেরা
উদাও হবে উত্তরের জানালায়
দখিনা বাতাসে
সুখ শান্তিরা প্রবেশিবে
পূর্ণিমার জোছনায় ।

ক । দ ।


Meaning of Education

                   Meaning of Education

Education empowers a person to become a good citizen.

Great opportunities are presented to professionals.

Education is an needed tool to make a pleasant and happy life.

Ethical Education contributes to the persons to make high in mind.

Education is the main key for one to become wealthy in knowledge.

Education offers the opportunity for a person to become stronghold.

Perhaps, getting to travel often to interesting countries and places.

Education enables me to reach success.
Education makes me become important.

Education gives me the opportunity to
get highest respect.

Education gives me self-fulfillment.

A thief can take away money, a car, a property from a person.

But is certainly impossible to take education away from me.

Education helps to reach my goals and dreams.
Education makes me high and great in soul.

Education empowers a person to become a leader.

ক । দ ।

Asifa

                          
                    Asifa

I am Asifa,
I want to live my life
I just returned to my home
They kidnapped me
When I was 7 years old
I was being raped inside temple
They were barbaric in human face
How brutality were they !
I tried to tell someone,
but they locked, was just crying.
They raped me and burnt me
To hidden everything
But my country my peoples
Never shut up their mouths
I was scared of everything , 
But I realized deep down inside,
I had the strength to end it all
But not my sisters and peoples !

ক । দ ।

শেষ চিঠি

                            শেষ চিঠি

আমার ভালোবাসা ভুল ছিলনা
আমি তোমাকে ঠিক আগের মতো
এখনো ভালোবাসি।

কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্বের অভাব আছে
আরো গভীর করতে হবে
আগের থেকে বেশি ।

শোনো, আমার আত্মসম্মান বিসর্জন দিয়ে
তোমার সাথে থাকতে পারবোনা
আমাকে অপমান করোনা।

তোমার টাকার আমি লোভী নই
তুমি অর্থনৈতিকভাবে স্বাধীন হও
এটা আমি চাই।

তুমি আগের মত হও
মানুষের জন্য লড়ো
আমি দেখতে চাই ।

জানি দুজনেরই খামতি আছে
আমায় অবিশ্বাস করোনা
বোঝার চেষ্টা করো।

সম্মান নিয়ে বাঁচতে চাই
আমি তোমাকে আগের মতো
প্রগতিশীল মানুষ হিসাবে দেখতে চাই ।

ক । দ ।


তুমি পারতে

                        তুমি পারতে

তুমি পারতে
এই সমাজটাকে চ্যালেঞ্জ করতে
তুমি পারতে তীর মেরে
ক্ষত বিক্ষত করতে ।

তুমি পারতে
ভোগবাদকে চ্যালেঞ্জ করতে
তোমার নারীত্ব
সততার নিঃস্বার্থে ।

এখনো তুমি পারো
ভালোবাসার দৌরাত্বে
আবারো মুলস্রোতে
ফিরতে

এখনো তুমি পারো
অগঠনমূলককে পাল্টে ফেলতে
লোভাতুর মোড়কের
উন্মোচন করতে।

এখনো তুমি পারো
আধুনিকতার পর্দাফাঁস করতে
যৌবনের যবনিকা দিয়ে
হারাতে।

তুমি পারতে
প্রেম ভালোবাসা দিয়ে
অভয়ে জয় করতে
তুমি পারতে ।

ক । দ ।

তুফান

                           তুফান

যখন তুফান ও ঝড়ো হাওয়া
তুমি তখন খুব দুশ্চিন্তায় থাকো
আমি জানি তোমার মন ছটফট করছে
আর আমার কথা মনে পড়ছে।

বজ্রপাত যখন আসমান ফাঁটছে
তোমার তন মন জানালা ভেঙে
আমার কাছে আসতে চাইছে
খোলা আসমানেই ছুটতে চাইছে।

ক । দ ।

Half of the Sky

                       Half of the Sky

Half of the sky
Don't feel to become shy

Therefore, I gave you 
this same world
Uncomprehended by you must remain
Uninfluenced by you.
Women as you are,
Mere women, personal and passionate,
You give me care like mothers, and chaste wives.
and enduring saints!
We get everything from you,—and verily
We shall not get a poet, in my mind as you are.

ক । দ ।


রাগ অভিমান

                           রাগ অভিমান

তোমার খুব রাগ অভিমান
সত্যি আমি জানতামনা
সেদিন মাও বলছিল
তুমি নাকি খুব রাগী
রাগ প্রশমিত হয়না ।

তোমার রাগে মোবাইল ভাঙতো
ভাঙতো কত চশমা
চোখাশ্রুতে ভাসতো কত
বাজত কত দামামা
তবু রাগ প্রশমিত হয়না।

রাগের মাথায় ভেঙে সব
জড়িয়ে ধরতে আমায়
ভালোবাসা বেসে তুমি
মনকে কেন শুধু কাঁদায়
রাগ তবু প্রশমিত হয়না ।

রাগ উঠলে তোমার বাচতনা টাকা
জেদ করে ছিঁড়তে পকেট আমার ফাঁকা
রাগ যে খুব খারাপ জিনিস
হতো কত কিছুর ফিনিশ
তবু রাগ প্রশমিত হয়না।

রাগ করে তুমি না খেয়ে
থাকতে উপবাস
ভালোবেসে কাছে টানলে
তুমি করতে উপহাস
তবু রাগ প্রশমিত হয়না।

কতই করো রাগ অভিমান
অন্তরে কত আবদার
কাছে ফেলেই কষে নিতে
ভালোবাসা আর আদর
তবু রাগ প্রশমিত হয়না।

রাগ উঠলে জড়িয়ে ধরতে
রাগ কমাবে বলে
ভালোবাসায় পোষ মানতে
আদর পাবার চলে
তবু তোমার রাগ প্রশমিত হয়না।

ক । দ ।




ষোল আগস্ট

                   ষোল আগস্ট
                  
সেদিন ষোল আগস্ট
রাত তখন ১২টা।
সবিতার ফোন,
কি ব্যাপার এত রাতে ফোন !
আশ্চর্য্য হলাম
কথা নাই কাঁদতে লাগলো।
কি ব্যাপার কাঁদছো কেন
নীরব, উত্তরে সবিতা, তুমি কেমন মানুষ!
আমার আবেগ, অনুভূতি কিচ্ছু বুঝোনা
কাঁদতে কাঁদতে এসব বলছিল।
আমি অবাক হয়ে রইলাম,
আসলে আজও আমি অবাক হয়েই আছি !
আমি তোমায় কত ভালোবাসি
তুমি কি সেটা বোঝোনা?
আমি আকাশ থেকে পড়লাম
আমি নীরবে সব শুনলাম ।
সে যে অনেক কথা, আবদার
ঠিক আছে কাল সকালে কথা হবে ।
না, ফোন ছাড়ছিলনা,
বেজায় চটে গিয়েছে।
ঠিক আছে কাল কথা হবে,
রাত দুটো হয়ে গেছে।
না কোনোমতেই সে মানতে নারাজ,
আচ্ছা আমি তোমার ভালোবাসার মর্যাদা স্বীকার করলাম ।
যাই হোক এবার একটু শীতল হলো,
এবার তুমি ঘুমাও, রাত ৩টা বাজে।
না, তবু সবিতার মৃদু কান্না,
ঠিক আছে কালকে কথা হবে
কথা দিলাম।
এত ভালোবাসা, এত প্রেম
আজ কোথায় হারিয়ে গেছে সবিতা?
মনে পড়ে সেদিনের কথা !
যেদিন ভালোবাসা পাবার জন্য রাতভর কেঁদেছিলে
আজ কি সব ফুরিয়ে গেছে?
নাকি সব তৃপ্তিতেই শুকিয়ে গেছে
সব আবেগ, ভালোবাসা ।
ভাবি, আর অতীতের কথন করি
এ কেমন ভালোবাসা তোমার?

ক । দ ।
#সোনামনা


Education: A poetry of light

Education: A poetry of light

Education,

the light of our life

A gift of academic rife

Education,

the key to a bright and rewarding future

A glue that joins our dreams like a suture

Education,

A path to divine success

A smooth drive to our greatness

Education,

gives our thinking a different appearance

And helps drive away all our ignorance

Education,

It leads us to the path of prosperity

And gives our tomorrow a sounding security

Education,

the process of teaching and learning

Which will help us in our future earning

Education,

shaping our true character is the motto

Leading to a successful life it is the major factor

Education,

The progressive discovery of our true self

And exploitation of the potentials of oneself

Education,

a better safeguard of liberty than a standing army

A life boat that see us through our days of stormy

Education,

A torch of academic brilliance

And backbone of inner resilience

Education,

the key to unlock the golden door of freedom

And stage our rise to stardom

Education,

A life sustaining material

Without it we can’t lead a life which is congenial

Education,

not all about bookish knowledge

But it is also about practical knowledge

Education,

makes a person stand up on his on toes

And helps a person to fight with all his foes

Education,

A fundamental foundation

For any country state or nation

Education,

A thick line between right and wrong

A ladder that takes us to the height where we belong

Education,

Mother of all profession

That helps acquires all our possession

Education is our right

For in it our future is bright.

Education,

It dictates Loves, Friends and Family

Education,

It enriches ethical value and humanity.

Education,

It made you great and successor

Education,

It gave you gravity and power.

ক । দ ।

Romanticism: Inner Feeling

Romanticism: Inner Feeling
I never thought you love me
You teared and I appreciated for that
I gave up all for you
But you gave up me forever
I prayed you to reconcile
But you refuse to demolishing
To you me as intolerant nuisance
For me I am in tolerance patience
For you I give the whole of me
I believe that you're my destiny
To you I offer every best of my heart
I believe that you will value it
I want to share my whole life with you
For me to show that my love is true
I want to hold you in my arms
And sing your songs and lullabies
Loving you is what I want to do
Although I know that it can make me blue
Cause tears in my eyes has nothing to do
If I'm with a man/woman that is you.
I walk on muddy and rain
Cause gives pleasure than pain
I invent and find you everywhere. 
But you close all potentialities of reconciliation.
I still believe in you
But you hide yourself to confront me
Yes you hide all for me but can't from you
Still I love you and in wait and see

ক । দ ।

True Love: A Feeling

True Love: A Feeling

I have a feeling
That I can't comprehend
In my thoughts you are
More than just a friend.

I wouldn't want to isolate
us now
As love we explore
But there's a growing love inside
We can't ignore.

I love the times we
Spent together.
We are comfortable and free.
I think of you when we are alone.
I think of you and me.

We have shared
Secrets to uncover.
There's more to life.
We will both discover.
I love you always.

I'll love you when you're dumb,
I'll love you when you're not slim/smart
I'll love you whatever you are,
Right from the start.

I'll love you if you're fatty and short
I'll love you if you're unfit
I'll love you if you're not pretty,
Or just an ugly dark.

I'll love you if you're toothless,
I'll love you if you're blind,
Anything that's wrong with you,
To me you'll be fine.

My heart is opening up now,
Unlike it used to do,
I see the pain that's in your heart
And sometimes I feel it too.

I never seen as racist
Cause I fight fascist
I never see the cast and all
Love doesn't need it to fall

Change is the nature of law
But true love ignore and grapple
Quarrelling enriches fascination
But stagnant is your emotion

I love you today,
I'll love you tomorrow,
I'll love you forever,
And forever always.

ক । দ ।

I can Read Your Eyes

I Can Read Your Eyes


I can read your eyes

Yes I can read your eyes.
When you look at me
I can feel you near.
When you touch me a light
Yes I can read your eyes.

You sing a song for me
I can sink into your heart.
When I listen you in deep
you hold my arms forever.
I can read your eyes

Your smile to make me happy.
Your pain makes me tearing
Happiness and sorrows.
It’s the part of life
I can read your eyes.

....................kk

আমি সমাজতাত্ত্বিক সৈনিক

          আমি সমাজতাত্ত্বিক সৈনিক

তুমি ভুলে যেওনা আমি  সামজতাত্ত্বিক সৈনিক
আমি আঘাত করার জন্যই  আঘাত করিনা ।গঠনমূলক ও প্রগতিশীল করার জন্যই আমার এই আঘাত,
হিসেব কষে দেখো কতটুকু ক্ষয় হয়েছে !
অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয়,
আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর  নয় ।
আমার হৃদয় জানে তোমার বিরুদ্ধে  আজ, আমার কোন অনুযোগ নেই, অভিযোগ নেই ।

তোমার আজকের রূপ কি জানিনা,
আমি জানি তোমার সেই প্রথম দিনের ভাব মুর্তিকে ।
যাকে আমি আমার নিজের মতো আমার হৃদয় বেদীতে,
অনন্ত প্রেম,অনন্ত শ্রদ্ধার সঙ্গে  প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম ।
সেদিনের সে বেদী তুমি গ্রহণ করলেনা ,
পাষান মানুষের মতই তুমি বেছে নিলে বেদনার পাঠ !
জীবন ভ’রে সেখানেই চলেছে আমার জীবন, আজকের তুমি আমার কাছে এখনো মিথ্যা ব্যর্থ  নয় ।
তাই তোমার  প্রতীক্ষায় আছি
জানিনে হয়ত সে রূপ দেখে বঞ্চিত হব । অধিকতর বেদনা পাব তাই বলে আমার ভালোবাসাকে হত্যা করতে পারিনা,
সাময়িক দেখা  না-ই হ’ল এ পুঁজিবাদের ধরায় ।
প্রেমের ফুল পুঁজিবাদ আর আধা সামন্ত যুগে ম্লান হয়ে যায় দগ্ধ হয়ে যায়,
তুমি যদি সত্যিই আমায় ভালবাসো আমাকে চাও ওখান থেকেই আমাকে পাবে ।
লাইলি মজনুকে পায়নি,
তবু তাদের মত করে কেউ  কারো প্রিয়তমাকে পায়নি ।
আত্মহত্যা ভালোবাসার মান্যতা বা পূর্ণতা দেয়না, 
এ পুরাতন কথা হলেও কঠিন সত্য ।
প্রেমের সামান্য স্পর্শ, অনুভূতি যদি পেয়ে থাকো,
তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে ?
তারই  স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোময় হয়ে উঠবে,
দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য  ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয়না ।
এক হাত ছেড়ে অন্য হাত ধরেও হয়না ,
মানুষ ইচ্ছা করলে অনেক প্রলেপ দিয়ে
সত্যকে মিথ্যারূপে ফুটিয়ে তুলতে পারে ।
যদি কোনো ভুল করে থাকো বা আমি করে থাকি,
এই  জীবনেই তাকে সংশোধন করতে  হবে । তবেই পাবে আনন্দ মুক্তি, তবেই হবে সর্ব দুঃখের অবসান ।
নিজেকে উন্নত করতে চেষ্টা করো সত্যের পথ ধরে ,
সব সত্য তোমার সহায় হবে ।
গিরগিটি স্বরূপ চামড়া পাল্টে লাল থেকে গেরুয়া হাত ধরে,
নিজের চরিত্র ব্যক্তিত্ব বিকশিত হয়না ।
হয় শুধু সাময়িক পটপরিবর্তন,
রন্ধ্রে রন্ধ্রে মিশে যাওয়া ভালোবাসাকে,
তুমি লোকসমাজে চুরমার করতে পারো ।
কিন্তু বিবেক, মনকে তুমি ঠকাতে পরোনা,
এরা ন্যায়দণ্ডের মতো দাঁড়িয়ে আছে !

যদি পরিবর্তনে সমাজতত্ত্বে বিশ্বাসী হও,
তাহলে দৃঢ়তার সাথে ভালোবাসাকে আকড়ে ধরো।
চামড়া পাল্টে ফেলাটা কোনো মহৎ প্রেম না,
যারা বলে তাঁরা প্রেমকে অপমৃত্যুর দিকে ঠেলে দেয়।
ভালোবাসার সততাকে পুঁজির কাছে বিক্রি করে দেয়,
আর স্বাধীনতার নামে এরা নিজেরাই ভূমেরাং
হয় !

ক । দ ।
#সোনামনা

সাড়ে তিন বছর

                       সাড়ে দিন বছর


সাড়ে দিন সেকেন্ড না
সাড়ে দিন ঘন্টাও না
আবার সাড়ে দিন মাসও না
সেটা ছিল সাড়ে দিন বছর ।
কত যে স্মৃতি জড়িয়ে আছে
কখনো হিসেব কষিনি
সারা ভূগোলের পাতায়
হাজারো মুহূর্ত বিশ্বময় ছড়িয়েছে
না, আমার মানচিত্র থেকে মুছে ফেলতে পারবোনা
তাহলে যে পৃথিবীটা অসুন্দর হয়ে যাবে
আমি অসুন্দরের পক্ষে নই
প্রেমহীন জীবনের মানে কই।
আমি বর্বর পুরুষের মতো মানচিত্রকে খান খান করতে পারবোনা
বরং, খান খান হয়ে যাওয়া টুকরোগুলোকে সমবেত করবো
এক বৃহত্তর, অখণ্ড ভালোবাসার ।
বিচ্ছেদ, বিরহের গল্প আমি জানি
তাই বলে কি আমি বিচ্ছেদে আরো ছেদ করবো
না, আমি বিচ্ছেদের মধ্যে এক নয়া সেতুর
আবিষ্কারে
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বাঁধনে আটকে দেবো।
আরো সাড়ে দিন বছরে খরাতে শুকিয়ে যাবে
আজকের চোখাশ্রুর প্লাবন তখন ক্ষীণ
তখন প্রেমের অঙ্গারে জ্বলবে
ফিরে পাবার আকুলতায় ।
ক । দ ।


পুনর্মিলনের আশায়

পুনর্মিলনের আশায়


আমি স্বপ্ন দেখি আজও,
হারানো সব কিছু নিজের হয়ে যায় স্বপ্নে।
সেখানে সবকিছুই যে শুধু আমার
শুধুই আমার অধিকার ......
ক্ষনিকের মধ্যেও যে কত সুখ পরম তৃপ্তি !
তা কি আর বলে বোঝানো যায়?
পুনর্মিলনের আশায়
স্বপ্নেতে সাক্ষাৎ পাই।
কাছে না হয় তুমি অনেক দূরে
স্বপ্নেতে তো তুমি শুধু আমারই...
তোমাকে কত ছুঁয়েছি, কথা বলেছি
চোখে চোখ, ঠোঁটে ঠোঁট, নাকে নাক কত কিছু
ঘরের দেওয়াল, দরজা, জানালা,
বিছানা, খাবারের থালা সমস্ত আসবাব আজ সাক্ষী।
তোমাকে খুব মিস করছি আজ ।
তখন যে সে শুধু ছিলে আমার আর,
আমি যে তোমার ।
তাই আদরে আবদারে ভরিয়ে দিতে তনমন।
স্বপ্ন দেখি ফিরে এসেছো,
কান্নায় ভেঙে পড়েছো আর বলছো আমি আমৃত্যু তোমার
আর তুমি আমার হয়ে থাকবে ।
আর কোথাও যাবোনা,
কথা দিলাম…
স্বপ্ন দেখি ফিরে এসেছো ।
তাই আমি স্বপ্ন দেখি বারংবার ... 

ক । দ ।

দেখে নেবো

                         দেখে নেবো
      
তোমার হৃদয়ে জমে থাকা সুখটুকুর উপরই শুধু আমি অধিকার খাটাতে আসব না!
আমি যখন আসবো
তোমার পুরোটা জগৎ জুড়ে শুধু আমিই থাকবো
দরজা লাগিয়ে নিজেকে লুকিয়ে রাখতে চাও !
আমি দেখবো,
কত তুমি দরজা লাগিয়ে থাকো
আমি দেখবো,
বালিশে মুখ গুঁজে কিভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদো তুমি !
আমি দেখবো,
মন খারাপ করে রাত্রিবেলা না খেয়ে ঘুমিয়ে পড়ো কিভাবে,
দেখে নিবো !
অবহেলায় চোখের নিচে কালি
জমাচ্ছো তো? খুব জমাও !
স্নান করে শরীরে বিশ্রী গন্ধ আনবে, আনো
আমি যেদিন ফিরবো, স্নান করিয়ে দেব খুব।
রাগ, অভিমানে ফুসছো খুব,
সময় মতো শোধ নিয়ে নিও।
তুমি না খেয়ে স্বাস্থ্য ভাঙবে ভাঙো
আমি খাইয়ে দেব, আদর করে
আমি দেখবো,
তোমার সুখটুকুর সাথে সাথে তোমার অসুখটুকুর খেয়ালও আমিই রাখব,
দেখে নিও!
তুমি স্বপ্নগুলিকে ভাঙবে তো ভাঙো,
আমি তিল তিল করে আবার গড়বো।
দেখে নিও,
যেখানে তুমি ভাঙবে সেখানেই আমি শুরু করবো
তুমি কত ভাঙবে, ভাঙো।
আমি দেখে নেবো।

ক । দ ।

কথা দিয়েছিলে

কথা দিয়েছিলে
তুমি বলেছিলেনা,
কোন দিন আমায় ছেড়ে যাবে না।
সারা জীবন আমার পাশে রবে।
তবে আজ কেন,
ছেড়ে চলে গেলে আমাকে একা ফেলে।
কী দোষ ছিল আমার
তোমাকে নিজের
চেয়ে বেশী ভালবেসে ছিলাম বলে ।
তুমি বলেছিলেনা,
আর কিছু চাইনা শুধু ভালোবাসা চাই
তবে আজ কেন,
আমার ভালবাসার দাওনা কোনো ঠাঁই ।
তুমি বলেছিলেনা,
আমাদের ভালোবাসা বন্ধুত্ব গভীর করতে
তবে আজ কেন,
তুমি আরো দূরে চলে গেলে !
তুমি বলেছিলেনা,
তোমার রাগ হলে বুকে জড়িয়ে ধরতে
তবে আজ কেন,
পিছন দিয়ে বসে আছো ভ্রমে।
তুমি বলেছিলেনা,
আমার ভালোবাসায় পূর্ণতা পেয়েছিলে
তবে আজ কেন,
ভালোবাসার পূর্ণতায় লুকিয়ে গেলে ।
তুমি বলেছিলেনা,
হাজারো তুফান আর বাদলাতে থাকবে
তবে আজ কেন,
ভালোবাসার তারারা দিশাহীন ভাসে
তুমি বলেছিলেনা,
আমার জীবন সংগ্রামে থাকবে
তবে আজ কেন,
আমার ঘর একা পরে থাকবে।

ক । দ ।


গরীবের স্বপ্নালোড়ন

                       গরীবের স্বপনালোড়ন
                           
সদর দরজার পেছনে অনবরত আওয়াজ করে চলেছে কিছু চাপা কান্না,
ছূটোছুটি করে চলেছে চেপে রাখা কিছু কষ্ট!
তারা মুক্তি চায় বলে আষাঢ়ের পূর্নিমা
রাতে জেগে উঠা ঝড়ো হাওয়ার মত,
বহুবছর ধরে খাঁচায় বন্দী পোষ না মানা টিয়ার মত।
তবুও তাদের ছুটি নেই গরীবের
জীবনে কষ্টদের জন সম্মুখে আসতে
নেই,
সকল কান্না অন্ধকার চারদেয়ালেই চেপে রাখতে হয়।
হাজারো স্বপ্নদের তাই মনের কুটিরে
লুকিয়ে রেখেছি,
তারা কৃষ্ণপক্ষের রাতে পালিয়ে বেড়ায় ধূষর রঙের মেঘে তারা আকাশের আবির মাখে নিজেদের গায়ে!!
গরীবের স্বপ্ন হিমালয় সদৃশ যা শুধু ঘুমের ঘরে অচেতনেই সম্ভব।
তারা কখনোই হার মানতে রাজী নয় লড়াই করে চলে প্রতিনিয়ত জীবনের বাঁকে বাঁকে।
চোখাশ্রুর সৈকতে আজ তারার হাঁট
বসেছে।
পাঁচ টাকার বাদামের ঠোঙ্গায় কিছু স্বপ্ন কিনে নিয়েছি কিছুক্ষনের জন্য হলেও আজ তারা আমার।
আমি উড়িয়ে দিয়েছি স্বপ্নগুলো সৈকতের আকাশ জুড়ে ভাবনার জগৎ জুড়ে যেখানে আছে তোমার বিবেক হাসিমুখ,
তোমার অগ্নিবর্ন চোখ অভিমানে মাখা মন,
প্রেমিকার মায়াকান্না কিংবা কিছু গ্রাম্য ফুলের নজরকাড়া হাসি।
আমি বড্ড ভাবতে ভালবাসি,
আমি অনেক কিছুই ভালবাসি এর মাঝে অন্যতম আমি হাসিমুখে কান্না লুকাতে ভালবাসি!!
আমি বিনাকারনে স্বপ্নগুলো বিসর্জন দিতে ভালবাসি না নদীর
ফোয়ারায় !
আমি আরো পূর্নিমা রাত ভালবাসি,
ভালবাসি তোমার এলোমেলো কেশ কালো টিপ !
আমার ছোট খাট কষ্ট কেও বুঝবেনা জানি তবুও আমি মৃদু
আলোয় ক্যানভাসে তা আঁকতে
ভালবাসি।
তোমার সহ্যের সীমানা খুবই অপরিসীম আমি পারিনা সামান্য দূরত্ব
সইতে,
কানের কাছে প্রতিমিয়ত মনা ডাক শব্দ শুনতে আজও ব্যাকুল!
দেখতে দেখতে ডিসেম্বর থেকে মার্চ
বসন্ত হল মধ্যখানে রক্তলাল কৃষ্ণচূড়া হল
অপূর্ণ স্বপ্নগুলো আমার অপূর্ণই থেকে গেল,
পেতে চেয়েছি বার বার সে স্বপ্ন
ছুঁতে চেয়েছে আবার তন মন দেহখানি
আজো পূর্ণতার অপেক্ষায়!!
এই নগরের বুক চিরে উড়ালসড়ক গুলো সব চলে গেল,
রাজনীতি থেকে শিক্ষক তবুও সবুজপল্লীরা আজো আলো খোঁজে পেলনা,
নগর পল্লীর অলিগলি ডাস্টবিন এখনো হাহাকার করে উঠে নবজাতকের কান্নায়।
সৈকতে আজ লাশকাটা ঘরের নীরবতা নেমে এসেছে যেন,
হাজারো বেওয়ারিশ ঢেও ধুয়ে নিয়ে চলেছে সারাদিনের পাপ।
হয়তো এমন এক ভোর হবে যে ভোরে সম্পূর্ণ চারিপাড়া এক নতুন ঢেও দেখবে যে ঢেও ধুয়ে নিবে চারিপাড়ার কলুষিত মন।
সকল অন্যায় অবিচার শোষন !
ভালোবাসার জন্য জাগবে জনগণ ।


ক । দ ।

চেয়েছিলে বলে

চেয়েছিলে বলে
যদি আমার সাথে আরও একটু ভালোবাসা বাকি থাকে
ফিরে যাওয়ার কোন চোরা পথ-
অথবা তার ফিরে আসার কোন সম্ভাবনা
আছে নিশ্চয়!
এমনও তো হতে পারে
কোন এক সোনালি আলোর ভোরে
অথবা গভীর রাতের আঁধারে
বালিশে কান্নার দাগ শুকিয়ে যাওয়ার আগেই,
আমার ইতস্তত স্পর্শে ঘুম ভেঙ্গে গেলো তোমার, চোখে নেমে এল অপার বিস্ময়!
ঠোঁটের আড়ষ্টতায় শব্দ, শব্দের আড়ষ্টতায় ঠোঁট!
শরীরের গন্ধে উষ্ণতায়
ঠিক সেই খানে, খুঁজে পেলে জীবনের অন্য কোন মানে ।
প্রশ্ন কর বিবেকের কেন এতটা প্রহর ভেঙ্গে সেই তুমি এলে!
উত্তর পাবে- তুমি আমায় প্রতিটি প্রহর চেয়ে ছিলে বলে।


ক । দ ।


খুঁজে দেখো

খুঁজে দেখো

আজ সময় এসেছে বসন্ত গেছে
কে কার হিসেব কষছে
সোনা খুঁজে দেখো তুমি ভেবে দেখো তুমি
কার চোখে চোখ রেখে শান্তি পাও
কার বুকে মাথা রেখে বাঁচতে চাও
কার সাথে সংসার কার সাথে পরপার
কার প্রেমে পেয়েছিলে জীবনের মানে
কলিরা ফুটেছিল ভরপুর হয়ে
কার বুকে মাথা রেখে স্বপ্নে ভাসতে
কার ভালোবাসায় পরম সুখে হাসতে
কার কথা ভাব তুমি ক্ষণ-প্রতিক্ষনে
কার হাতে হাত রেখে উষ্ণতা পাও
কথা দাও এই ক্ষণে
কার কথা ভেবে ফিরে পাও খুঁজে
কার গায়ের গন্ধে মেতে উঠো ছন্দে
জেনে নাও মোর কথা হৃদয়ের প্রয়োজনে
হারাবার কিছু নেই তাকে যদি না পাও
ভালোবাসার প্রয়োজনে শুধু ভালোবেসে যাও।
ক । দ ।


নারী দিবসে আমার চোখে তুমি

"নারী দিবসে আমার চোখে তুমি"
             ৮ই মার্চ ২০১৮
তোমার জন্য দিনরাত্রি আর
রাত জেগে দেখি স্বপ্ন।
তোমার জন্য ঘাস ফুল আর
মুঠো ভরে আনি আলো।
তুমি বহতা নদী,
আমি পিপাসার্ত !
ঘুরে ফিরি পেতে তোমার সান্নিধ্য।
সৃজন করি ভাবনা তোমায়,
চেয়ে রই ঘোর লাগা দৃষ্টি
নারী তুমি এক অবাক সৃষ্টি।
নারী তুমি বহমান নদী
তোমার প্রতিটি বাঁকে আমি খুঁজে পাই নতুন জীবন দর্শন।
তুমিই কখনো মা, কখনো মেয়ে, কখনো বোন কিংবা জীবন সঙ্গীনী,
এটা যতটা না বড় বিস্ময় তার থেকেও বিস্ময়কর যখন ভাবি,
একা তুমি কিভাবে পারো এতগুলো চরিত্র অবলীলায় চিত্রায়ন করতে !
কখনো জীবনসাথী হয়ে আদর পরশ বুলিয়ে দাও,
ভালোবেসে সযত্নে লুকিয়ে রাখো আমার যত ভুল।
আমার সব অযাচিত অভিপ্রায় পূর্ণতা পায় তোমার কাছে,
আর কেনই বা পাবে না ? আমি যে তোমার নাড়ি ছেঁড়া ধন।
তোমার আদর ভালোবাসা নিয়েই তো আমার অহংকার, বেড়ে ওঠা।
তোমার আঁচল তলে খুঁজে পাই এক পরম সুখানুভূতি,
সোনা তুমি যেন গ্রীষ্মের কাঠফাঁটা রোদে হঠাৎ বৃষ্টি।
ভালোবাসি আজও তোমায় খুব...
কিন্তু কখনো বলা হয়নি এ ভালোবাসার তীব্রতা কতো।
আমি তোমার ভালোবাসার কাঙাল,
আজো আমি তোমার এসএমএস, কল পাবার অপেক্ষায় দৌঁড়ে মোবাইল ধরি।
হোয়াটসএপ, ফেসবুক আর মেসেঞ্জার খুলে বসে থাকি, তোমার বার্তা পাবার প্রত্যাশায়।
তোমাকে নিয়ে লিখতে লিখতে দিস্তা কাগজ ফুরাই,
কালি ফুরায় কিন্তু ভাবনার ইতি হয়না ।
সোনা, ১৬ই আগস্ট ২০১৫ এর কথা মনে পড়ে তোমার ?
যেদিন কেঁদে কেঁদে বলেছিলে ভালোবাসি তোমায় !
আজো প্রতিধ্বনিত হয় ভালোবাসার বিনম্র আবদার ।
কখনো বা প্রিয় আদরের সোনা হয়ে খুনসুঁটিতে ভরিয়ে রাখো আমায়,
তোমার সব চাওয়া পূরণ করতে ওষ্ঠাগত আমার প্রাণ।
তবু নিস্বার্থ ঐ চাহুনি আর কোমল হাতের স্পর্শের সাথে ওই আদর মাখা সুরে,
মনা ডাকের কাছে হার মানে সব কষ্টেরা।
তোমার দৃশ্যপনায় বুকের মাঝে অনুভব করি এক অদম্য প্রেম,শান্তি
আবার তুমি আসো, আসো অন্য রূপে।
তোমার জন্য হৃদয় মাঝে লালন করি প্রেম,
তুমি যখন হও ভালোবাসার জুটি আমার ।
তোমার ওই মায়াময় মুখ আর আধো আধো মনা ডাক, আমি জয় করবো বিশ্বভুবন,
তোমার প্রতি পদক্ষেপে আমি বিছিয়ে দিই আমার হৃদয় ।
আমি ভালোবাসি তোমায় সোনা…..
সুতীব্র তুমি আর তোমার উপস্থিতি,
প্রতিটি মুহূর্তকে তুমি করে নাও তোমার।
আমার চারপাশ আমার সত্ত্বা তুমিময়…
জীবনের গতিময়তায় তুমি ছন্দসম।
তোমার সুরেলা কণ্ঠ  স্পর্শ করে আমার হৃদয়।
তোমার গেয়ে যাওয়া গান আমি নীরবে গাই,
আর চোখাশ্রুতে তোমার মনা প্লাবিত হয়।
প্রেমময় তোমার তাড়নায় অনুভব করি বেঁচে থাকাটা...
কখনো বা বন্ধু হয়ে কখনো বা প্রেমিকা আবার কখনো বা জীবনসঙ্গী!
আবার লড়াইয়ের সাথী হয়ে প্রেরণা দিও তুমি ।
আবার কখনো আমার হাতেখড়ি শিখিয়েছো পুস্তক জ্ঞান,
সামলে দিয়েছো জীবন মানেহীন আমায় করেছো মহান।
তুমি চিনিয়েছো সেই পথ যার গন্তব্য-সাফল্য অপেক্ষমান,
তোমার হাত ধরেই আমার বিশ্বজয়ের স্বপ্ন।
তুমি অর্ধাঙ্গিনী আমার,
আমার মনের ঘরের পুরোটা জুড়ে তোমার অস্তিত্ব।
আমার মনের খোরাক তুমি,
অন্ধকারময় আমার মাঝে তুমি একরাশ আলোকছটা।
নির্দ্বিধায় আমি স্বীকার করে নিই,
আমার মাঝে আমার আমিটা যতটুকু তুমি ঠিক ততটুকু।
বেশি বৈকি কম নয়…..
কিন্তু এ সমাজ কলুষতা, ধর্মান্ধতা আর অত্যাচারীর চাঁদরে মোড়া এক বিভীষিকার নাম ভালোবাসা !
এর লোভাতুর চোখে তুমি ক্ষতবিক্ষত হও,
ওদের পাষাণপ্রাণ কেঁপে ওঠে না...
আমি ও ভুলুন্ঠিত হয়ে পড়তাম হয়তো !
সমাজে ভালোবাসার ছলনা করে কতিপয় নরপশু,
যখন ওই শরীরটাকে খুবলে খায়, সমাজ তখন নির্বিঘ্নে নিদ্রা যায়, প্রগতিশীলতা থমকে দাঁড়ায়।
নতুবা আয়েশ করে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে নারীর পরাজয়…
শুধু যৌনতা উপভোগ করার জন্যই ওরা নিকটে বিরাজমান।
ওরা বারবার করবে নারীকে অপদস্ত...
সুযোগ খুঁজবে কলঙ্ক আঁকনের, করতে চাইবে বিনোদনের খোরাক।
কিন্তু ওরা জানে না এ যে শুধু নারীর নয়, বিবেকের পরাজয় !
মনুষত্বের গুমড়ে কেঁদে ওঠা, সময়ের বুকে মানুষের পশুত্ব বরণ।
তুমি শিখিয়েছো ভালোবাসার অনুভূতি উপলব্দি,
নিজের কাছে টেনে নিয়েছিলে সেদিন, সমাজের চোখে ধূলো দিয়ে।
আমি আজো সেই ভালোবাসার অনুভূতি উপলব্দি করি।
সমস্ত রকম বাঁধাকে পরাজিত করে,
চলো আমরা আবার নতুন করে গড়ে তুলি, আমাদের স্বপ্নকে করি সাকার।
যা কিছু অগঠনমূলক, বিনাশকারী নেতিবাচক তাকে পেছনে ফেলে...
নতুন দিগন্তে হাতে হাত পায়ে পা মিলিয়ে হাঁটি।
এ এক নতুন লড়াইয়ের শপথ নারী দিবসে !
তুমি যত বেশি পরনির্ভরশীলতায় এগুচ্ছো
ততই আমাদের জীবনে সংযোজিত হচ্ছে অন্ধকার !
স্বাধীন চিন্তার দমন করে,
তোমার নিরাপত্তা, সুখের কথা বলে, সুন্দর ভবিষ্যতের দোহাই দিয়ে,
তোমার ভালোবাসাকে শেষ করতে চাইছে।
যতদিন তুমি স্বাধীন ছিলে, নিজের ভালো মন্দ নিজে বিচার করতে...
ততদিন আমাদের সম্পর্ক সুন্দর ছিল আকর্ষণীয় ছিল,
আর ভাঙা গড়া নিয়েই তো সমাজ-সম্পর্ক !
চন্ডিদাস-রজকিনী, অনারকলিরা আজো বেঁচে আছে মানুষের মননে-ইতিহাসে…ত্যাগ তিতিক্ষায়।
জমিদারবাড়ির জেনি নিঃস্ব মার্ক্সের প্রেমে বাড়ি ছেড়েছিল,
একবিংশ শতকেও এঁরা প্রাসঙ্গিক…
আমরা বার বার ভালোবাসার টানে ফিরেছি,
একজন আরেকজনের কাছে ছুটে গিয়েছি।
কিন্তু আজ কারা পিছনে ছুরি মারছে?
তুমি বিচারের দাবিতে যখন চিৎকার করবে,
ওরা মুখ লুকাবে মুখোশের আড়ালে একদিন।
সেদিন সময় সংকীর্ণতায় সব হারিয়ে যাবে হয়তো !
সোনা আমি তোমার অপেক্ষায় দিনগুনছি,
তুমি কখনো ভেঙে পরোনা
অধৈর্য হয়ে বিপাকে পরোনা ।
আমি তোমার প্রতি পদে আছি, আপাদমস্তক বিরাজমান।
আমি তোমার বিরহে অটল থাকবো,
তুমি ফিরে এসো নতুন প্রভাতের অপেক্ষায় প্রহর গুনছি।

ক । দ ।


এখনো রং করা হয়নি

          এখনো রঙ করা হয়নি
                            

তোমার সাথে কথা বলতে বলতেই
একটা স্বপ্নের বাড়ি বানিয়ে ফেলেছিলাম!!
এখনো রঙ করা হয়নি,
এইতো বর্ষাটা চলে গেলেই দু'জনে একসাথে রঙ লাগাবো।
দুজনে মিলে মিশে সংসার,
সমান অধিকারের ভাগ
নিজেদের মধ্যে করে নিতাম ।
চোখ বন্ধ করলেই দেখতে পাই সেই রঙহীন বাড়িতে তুমি,
তুমি আর আমি কত কি করতাম!
দিন দুপুরে প্রেমাকুলে ভাসতাম ,
দুতলা বাড়ির সিঁড়ি বেয়ে উঠতে
গিয়ে কয়েকবার হোচঁট খেয়েছিলাম।
প্রথমবার তুমি হাত ধরে টেনে তুললেও পরেরবার থেকে আর তুলোনি,
সেই না তুলাটায় একটা দুর্বল দিক ছিল।
অহংকার আর অভিমানে ভরে গিয়েছিল তোমার
পুরুটা,
সে কষ্ট পাবে বলে তোমাকে কখনো
বলিনি আর ওদিকে অভিমান বেড়ে
বোমা হয়ে গিয়েছিলে।
তা আমি জানি নি,
হঠাৎ একদিন সে খোচাঁ দিল।
বোমাটা ব্লাষ্ট হল!!
বাড়িটা ভেঙ্গে চুরমার হয়ে গেল!!
সব ঠিক ছিল শুধু আমরা এক ছিলাম না।
শুধু একসাথে সেই রঙহীন বাড়িতে থাকা হল না।
কিছুই হয়নি!!
শুধু বাড়িটা একা হয়ে গেল!
আর স্বপ্নেরা আসমানে ভাসমান
তারার মতো এদিক ওদিক ছুটতে লাগলো।

ক । দ ।


বিরহের মাঝেও প্রেম আছে

বিরহের মাঝেও প্রেম আছে

আমি বিরহের কবিতাই পছন্দ করি
গদবাদা প্রেমের কবিতা আমার পছন্দ নয়।
আমি ভালোবাসি, তুমি বাসো না
আমি কাছে আসছি, তুমি আসছো না ।
তা দিয়ে ভয়াবহ প্রেমের কবিতা লেখা হয় না
আর পানসে প্রেমের কবিতা আমার এক্কেবারে পছন্দ নয়।
তার চেয়ে একপেশে বিরহই ভাল
“আমি তারে ভালোবাসলাম, সে আমাকে বাসলোনা” ।
অন্তত এই রকম একটা গড়ান অনুভূতিও
একফোঁটা বিরহ বোধকে ভয়াবহ উশৃঙ্খল করে দিতে পারে!
এই রকম একটা সস্তা অনুভূতির খাতিরেও
একটা নিতান্ত ভদ্র ছেলে দাড়ি-গোঁফ রেখে
রাস্তায় রাস্তায় বছরের পর বছর ঘুরে বেড়াতে পারে !
টানা সাত রাত সাত দিন না ঘুমিয়ে অপলক তাকিয়ে থাকতে পারে !
রাতের পর রাত খাতাকলম নিয়ে বসে থাকতে পারে !
অথবা মুহূর্তের সিদ্ধান্তে একটা লাফ দিয়ে আত্মহত্যা করে নিতে পারে-
একটা মাত্র লাফ, হ্যাঁ/না হ্যাঁ/না একটা সিদ্ধান্তের ব্যাবধান মাত্র!
অথবা বিরহের চেয়েও সস্তার এক বোতল মদ কিনে এনে
ঢক ঢক করে এক নিঃশ্বাসে সব গিলে নিতে পারে!
লক্ষ লক্ষ দেশলাই, লক্ষ লক্ষ ছিগারেট,
বোতলে বোতলে মদ বারে বারে নারী!
যাক, হৃদপিণ্ড, ফুসফুস, যকৃত সব ছারখার হয়ে যাক !
যাক, চরিত্র নামের ঠুনকো বিষয়টিও নষ্ট হয়ে যাক !
যাক, ভালোবাসার নথিপত্রগুলোও পুরে পুরে ছারখার হয়ে যাক !
যাক, অতি সাধারণ ভদ্র ছেলেটিও একদম নষ্ট ভ্রষ্ট হয়ে যাক…
একটু একটু করে, ধীরে ধীরে অথবা একবারেই ধ্বংস হয়ে যাক !

” না! না! না! সে আমাকে ভালোবাসে নি” …শুধু এই একটা বোধই কি যথেষ্ট নয়!
বিনিময়ে এক নিঃশ্বাসে পুরো পৃথিবীটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া যায় ,
তসনছ করে দেওয়া যায়, টালমাটাল করে দেওয়া যায় ।
জগতের সব সুর ছন্দ তাল এক থাবায় ছিনিয়ে নেওয়া যায়,
মুঠু খুলে ফুঁ দিয়ে তা আবার উড়িয়েও দেওয়া যায়!
আবার ডায়েরিগুলি সোনালি শস্যের মতো কবিতায় কবিতায় ভরেও উঠতে পারে ।
রাতারাতি বেড়ে উঠতে পারে সব ভয়াবহ প্রেমের কবিতা, সর্বনাশা সব বিরহের কবিতা,
তীব্র পাওয়া না পাওয়ার কবিতা…
অর্থহীন সৃষ্টি ধ্বংসের কবিতা ।।

ধ্বংস? হ্যাঁ, ছেলেটি ধ্বংস হয়ে যেতে পারতো, অথচ সে এখন সৃষ্টির খেলায় মেতে উঠেছে
মৃত্যুর দ্বারগোঁড়ায় দাঁড়িয়ে হয়তো বা এই অর্থহীন জীবনটাকেও তার কাছে ভয়াবহ অর্থবহ মনে হয়েছে…
মনে হয়েছে এই তুমি আছ, এই আমি আছি,
একই পৃথিবীর বুকে নিঃশ্বাস নিচ্ছি.
ইচ্ছে করলেই তোমাকে নিয়ে কবিতা লিখছি ..
তোমার বাড়ির সামনে ঠায় দাঁড়িয়ে থাকছি…
এক জনম বেঁচে থাকার জন্য এই কি যথেষ্ট নয় ?

ছেলেটি আত্মহত্যা করতে পারতো, শেষ পর্যন্ত করেনি !
শেষ পর্যন্ত অতটা সাহসী হয়ে উঠতে পারেনি সে,
শেষ পর্যন্ত অতটা নির্মম হয়ে উঠতে পারেনি সে ।
তাছাড়া যারা ভালোবাসে তারা তো আর রাতারাতি খুনি হয়ে উঠতে পারে না!

আগেই বলেছি, আমি বিরহের কবিতাই পছন্দ করি।
তাই যখন তুমি আমার কাছে ফিরে আসবে
আমি তোমাকে আমার জান প্রাণ দিয়ে আগলে রাখবো--কথা দিলাম ।
সমস্ত পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে যখন কোথাও এক ফোঁটা ভালোবাসা পাবেনা,
যখন দেখবে আমি ছাড়া তোমার জন্য আর অন্য কেউ অপেক্ষা করে নাই!
তোমার জন্যে ফোঁটা  লাল গোলাপটি নিয়ে আমিই দাঁড়িয়ে আছি,
তখন তুমি আমার কাছে উদ্ভ্রান্তের মত ছুটে আসবে !
বলবে আমায় ফিরিয়ে নাও তুমি, আমায় গ্রহণ করো…
আমি নিশ্চিত ! সেদিন তোমায় ফিরিয়ে দেব না।
আমি বিরহের মানুষ বিরহেই থাকতে চাই না…
বিরহের মাঝেও যে প্রেম আছে, আদর সোহাগ আছে,
তা আমি পৃথিবীর কাছে প্রমান করে যাবো।
আমার জন্য ভালোবাসা নয়, আমার জন্য কোন ভালোবাসা নাই,
তা আমি মানতে পারিনা---
আমার জন্য শুধু বিরহ বেদনা !
মানতে পারিনা---
তাছাড়া আমি সারা জীবন তো শুধু বিরহের কবিতাই লিখতে চাইনি !
বিরহের মাঝেও তো প্রেম থাকতে পারে!
তাই বলে কি আমি বিরহেই ডুবে থাকবো?
না,
আমি বিরহের মাঝেই তোমার ভালোবাসাকে অক্ষয় করে রাখবো। 

ক । দ ।

আমি প্রতারক নই

আমি প্রতারক নই


অসংজ্ঞায়িত অনুভূতি,
উপেক্ষা করছি না
অস্বীকারও করছি না,
সে তো ফেলে আসা স্মৃতি
সে তো আমাদের দুজনের অতীত!
যেন কত দূর দূরান্ত রুদ্র সীমানায়
শেষ জুগল ছায়াটুকু ফেলে হেঁটে আসা
একটি পৃথিবী ও আর একটি অন্তরীক্ষের পথ
সময়ের বিপরীতে এইতো কিছুক্ষণ আগে!
তবু পেছন ফিরে যদি তাকাতেই চাই,
স্কন্ধে তোমার মৃদু স্পর্শ পাই
বাতাসে ভেজা গন্ধ আর
চুম্বনের টাটকা নোনতা স্বাদ!

আমি প্রতারক নই, আমি প্রবঞ্চকও নই
নিজেকে আমি ঠকাই না তো আর
প্রয়োজন নাই আর ফিরে তাকাবার
তুমি মনে করতে পারো !
আমি বৃষ্টি এলে তুমি ভেবে ভিজি
ফুলের পাপড়িতে তুমি ভেবে ঠোঁট গুঁজি
ছুড়ে ফেলি জোছনা আর জরিয়ে ধরি রাত
হাত বাড়ালেই ছুঁয়ে দিতে পারি তোমার নগ্ন হাত।
আজো বলছি দৃঢ় কণ্ঠে---
আমি প্রতারক নই,
প্রবঞ্চকও নই।
ভালোবাসতাম
ভালোবাসি
ভালোবাসবই
আমি প্রতারক নই
আর প্রবঞ্চকও নই---


ক । দ ।

ফেরারী মন

ফেরারী মন
তুমি ফিরে আসবে আবার আমার জীবনে এই বিশ্বাস যেদিন ভেঙ্গে গেছে,
সেদিন থেকে হয়তো নিজেকে পুনরায় সাজাতে অনেক চেষ্টা করছি ।
বাঁচার চেষ্টা করছি জানি না কতটা পেরেছি
তবে জীবনের কাছে হার মানিনি
তবু ও মাঝে মাঝে তোমার নিষ্পাপ মুখটির পিছনে লুকিয়ে থাকা ছবিটার কথা মনে হলেই আমার সবকিছু এলোমেলো হয়ে যায় ।
বুকের মাঝে জমে থাকা কষ্টগুলো অশ্রু হয়ে দু’চোখ বেয়ে নেমে আসে
বুঝে উঠতে পারি না এই অশ্রু গুলো কিসের?
তোমার মিথ্যা ভালোবাসার নাকি অভিনয়ের?
না আমার স্বপ্নগুলো হারানোর?
শুধু বলবো তুমি আমার পৃথিবীটা চিনতে ভুল করেছো...
হয়তো কোন একদিন তুমি যাকে ভালোবাসবে ।
সে তোমার কষ্টটা অনুভব করবে না ,
সেও তোমার পৃথিবীটা চিনতে ভুল করবে ।
আর তখন হয়তো বুঝতে পারবে ক্ষত বিক্ষত, হৃদয়ের বেদনাগুলো কষ্টের চিৎকার করে কান্নার শব্ধ গুলো ।
বুঝতে পারবে সবকিছু থাকার পরও কি যেন একটা নেই,
অদ্ভূত শূণ্যতায় প্রতিক্ষীত মানুষের ফিরে আসার অপেক্ষা করবে,
সে দিন হয়তো আমি এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে যাবো ।

ক । দ ।

বইমেলা

বইমেলা
সেদিন ছয় এপ্রিল,
বইমেলা'১৮
বইয়ের প্রেমের টানে
তোমার দর্শন।
হাঁটছিলাম বাঁয়ে,
হঠাৎ দেখি তুমি
মারছিলে উকি
চোখে চোখ রাখতেই
লজ্জাবতী।
না, কেউ আর থেমে নেই
এক স্টল থেকে অন্য
ফিরে চেয়ে হন্য
কথা হয়নি
দুজনেই শুধু মৌন।
চুপ হয়ে এদিক ওদিক
ঘুরছিলাম দিব্বি
ফিরে দেখি তোমার দাদা
টগবগে চাহুনি।
ভালোবাসা,
অন্যকিছু না
অঙ্গার জ্বলছিল খাসা
হৃদয়খানা ।
ফিরে ফিরে চাই,
তুমি দেখি নাই
বই মেলায়
সূর্যাস্তের মুহুর্তে।
কিনলাম ঘুরে ঘুরে
তমা বর্মনের
মৃত্তিকা মন,
তোমার পরামর্শদাত্রী।
সেদিনের বইমেলা
ফিরেছিলে কোন বেলা
ভালোবাসাহীন
চৈত্রের দিন
দেখিনি আশার আলো ।

ক । দ ।

হৃদয়হীনার মোড়

হৃদয়হীনার মোড়

ভেবেছি তোমার মহল্লার ঠিক বাম পাশের মোড়ে বড় করে একটা সাইনবোর্ড থাকবে
সেখানে লাল রঙ
দিয়ে বড় বড় করে লেখা থাকবে ছলনাময়ী "হৃদয়হীনার মোড়"
বাস ওই পথ দিয়ে চলাচল করলে!!
হেল্পার ভাই গলা ফাটিয়ে বলে উঠবে,
ওস্তাদ বামে কাটেন ডাইনে হৃদয়হীনার মোড়!!
পেসেঞ্জার সহ গাড়ির ইঞ্জিনের ক্ষতি হয়ে যেতে পারে,
খুব ভয়ংকর মহল্লা!!

ক । দ ।

আগের মতোই ভালোবাসি

অভিমান,আবেগ,আর্তনাদ,ভালোবাসার কবিতা,মাথা ব্যাথা,মান্তু,breakup,brothel,hungry,Liberty,love,prostitute,relationship,women,পুরুষতন্ত্র,বিবেক,বিরহের কবি